Saturday, March 21, 2026

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

Date:

Share post:

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের পথ ধরে এবার মা হওয়ার স্বপ্ন দেখছেন অনয়া। আর সেই পথে তাঁর জেন্ডার অ্যাফার্মেশন (gender affirmation) অস্ত্রোপচারও সম্পন্ন। এই ধাপের পরে তিনি ভারতীয় মহিলা দলে জায়গা পাবেন কি না, তা এখনও নির্ণয় হয়নি। তবে মা হওয়ার পথে যে ক্রিকেটার বাবা সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) ও তাঁর স্ত্রী করিশ্মা বাঙ্গার সব বাধা কাটিয়ে কঠিন সময়ে থেকেছেন, তার জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেন অনয়া (Anaya Bangar)।

পুত্র সন্তান হিসাবে জন্ম নেওয়া অনয়া ক্রিকেটার বাবার পথ অনুসরণ করেই মুম্বই অনূর্ধ্ব-১৬, পন্ডিচেরি অনূর্ধ্ব-১৯ ও মুম্বই অনূর্ধ্ব-২৩ দলে ট্রায়াল খেলেছেন। এরপরই ২০২৩ সালে তাঁর জীবন অন্য দিকে বাঁক নেয়। আরিয়ান থেকে অনয়া হওয়ার পথে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি (hormonal replacement therapy) শুরু করে সে। শুরুর দিকে এই পরিবর্তন মেনে নিতে পারেননি তাঁর বাবা সঞ্জয় বাঙ্গার। এর প্রভাব পড়ে অনয়ার ক্রিকেট জীবনের উপরও। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। এখন তিনি মেয়ের পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর চিকিৎসার দায়িত্বও নিজে নিয়েছেন।

লিঙ্গ নির্ধারণের অস্ত্রোপচার থাইল্যান্ডে করিয়েছেন অনয়া (Anaya Bangar)। ভ্যাজিনোপ্লাস্টি অস্ত্রোপচারের পরে তাঁর জেন্ডার অ্যাফার্মেশন (gender affirmation) অস্ত্রোপচার সফল হওয়ার আভাসই মিলেছে। এই জটিল চিকিৎসার পরে তাঁকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে। তবে তার আগের এই যাত্রা নিয়েই সফল অস্ত্রোপচারের পরে নস্টালজিক অনয়া। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বাবার সঙ্গে আবেগঘন ছবি দিয়ে তুলে ধরেছেন সেই লড়াইয়ের কাহিনী। প্রায় ১০ মাস ধরে চলা এই চিকিৎসার সময় তাঁকে পরিবার ও সমাজ—দুই দিক থেকেই নানা চাপের মুখে পড়তে হয়। তবুও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

নিজের যাত্রার কষ্ট বা আবেগের থেকে থাইল্যান্ডে হাসপাতালের বেডে শুয়ে তাঁর কৃতজ্ঞতা চুঁইয়ে পড়েছে বাবা-মায়ের প্রতি। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের পাশে থাকাটা আবেগপ্রবণ করেছে অনয়াকে। তিনি লেখেন, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে বাবার আমার পাশে থাকাটা আমার কাছে সবকিছু। তাঁর এই পাশে থাকার সিদ্ধান্ত একদিনে আসেনি। কিন্তু যখন এসেছে তখন সেটা সত্য, নিঃশর্ত ও শক্তিশালী। এই অস্ত্রোপচার কঠিন ছিল। কিন্তু যখন আমার পাশে বাবা আছে তখন যেন সত্যিই মনে হচ্ছে এই অস্ত্রোপচার সফল হয়েছে।

আরও পড়ুন : লিঙ্গ পরিবর্তন করার পরই ক্রিকেটারদের থেকে কুপ্রস্তাবঃ অভিযোগ বাঙ্গার তনয়া অনয়া বাঙ্গারের

পুরুষ ক্রিকেট থেকে নিজেকে অনেকদিন সরিয়ে নিয়েছেন অনয়া। তাঁর এই অস্ত্রোপচারের পরে তিনি মহিলা দলে জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে আইনি জটিলতা। নিজের ক্রিকেট জীবনকেও এখনই বিদায় জানানোর পরিকল্পনা নেননি তিনি। তবে এই অস্ত্রোপচারের পিছনে যে তাঁর মা হওয়ার স্বপ্ন রয়েছে, তা তিনি আগেই তুলে ধরেছেন। এমনকি তাঁর এই লড়াই এলজিবিটিকিউ (LGBTQ) সমাজের অন্যদের লড়াই করার সাহস যোগাবে বলেই তিনি মনে করেন।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...