Monday, March 23, 2026

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

Date:

Share post:

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে (Khallari Mata Temple) যাওয়ার পথে রোপওয়ে ট্রলির (Ropeway trolley) দড়ি ছিঁড়ে পাহাড় থেকে নিচে পড়ে মৃত্যু হল এক মহিলার, আহত হলেন অন্তত ৬ জন। নবরাত্রির ভিড়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।

রবিবার সকালে পাহাড় থেকে নামার সময় আচমকাই বিপত্তি ঘটে। বাগবাহরা (Bagbahara) মহকুমার এসডিএম নমিতা মারকোলে (Subdivision SDM Namita Marcol) জানান, সকাল ১০টার কিছু পর সাতজন যাত্রীকে নিয়ে নামছিল ট্রলি। সেই সময় হঠাৎ দড়ি ছিঁড়ে গিয়ে ট্রলিটি প্রায় ২০০–৩০০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়ুশি সৎকারের (Ayushi Satkar)। আহত হন তাঁর স্বামী ঋষভ ধাওরে (Rishabh Dhaver), এক নাবালক আত্মীয় এবং আরও কয়েকজন যাত্রী।

মোট ছয়জন আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতর আহত চারজনকে রায়পুরে (Raipur) স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার সময় পাশেই আরেকটি ট্রলি উপরে উঠছিল, যাতে প্রায় ১০ জন যাত্রী ছিলেন। দ্রুত সেটিকে নিরাপদে নামিয়ে আনা হয়, যদিও যাত্রীরা প্রবল ঝাঁকুনি অনুভব করেন।

প্রায় ১১০০ ফুট উঁচু পাহাড়ের মাথায় অবস্থিত এই মন্দিরে যাওয়ার জন্য ভক্তদের প্রধান ভরসা রোপওয়ে। যদিও বিকল্প হিসেবে প্রায় ৯০০ সিঁড়ির পথও রয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল। গত বছরও একই ধরনের ঘটনা রাজনন্দগাঁও (Rajnandgaon) জেলায় ঘটেছিল, যা ডবল ইঞ্জিন রাজ্যে সাধারণ মানুষের পরিষেবায় নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...