Saturday, May 23, 2026

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

Date:

Share post:

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ নিজেদের দেশেই টিভিতে বা ফোনে আইপিএল দেখার সুযোগ পেতে পারেন। আইপিএল (IPL) সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে বাংলাদেশ সরকার।

মুস্তাফিজুর রহমান ইস্যুতে তিক্ত হয় ভারত বাংলাদেশ সম্পর্ক।মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে আইপিএলে সম্প্রচার বন্ধ করা হয়েছিল। কঠোর এউ সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহম্মদ ইউনুস। তবে বর্তমানে পরিস্থিতি বদল হতে পারে এমন ইঙ্গিত দিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ‘ক্রিকবাজ’-কে আমিনুল বলেছেন, “এখনও এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছু আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।খেলার মধ্যে রাজনীতি টানা উচিত নয়। কেন আইপিএল সম্প্রচার বন্ধ হয়েছিল, সেটা জেনে তার পরে সিদ্ধান্ত নেব।”

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...