Monday, May 25, 2026

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

Date:

Share post:

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট করানোর দোহাই দিয়ে মধ্যরাতে বদলির নোটিশ পাঠিয়ে হেনস্থা করেছে আইপিএস- আইএএস আধিকারিকদের। এবার নজরদারি আরও জোরদার করতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বিশেষ করে অতি স্পর্শকাতর বুথ এবং জনবহুল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হতে পারে।

নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের মতে, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। সেই লক্ষ্যেই ড্রোন নজরদারির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কোথায় ড্রোন মোতায়েন করা হবে, কীভাবে নজরদারি চালানো হবে— সব দিক খতিয়ে দেখেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রশাসনিক মহলের মতে, স্পর্শকাতর এলাকায় আগাম পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য অশান্তি রুখতেই এই উদ্যোগ কার্যকর হতে পারে। এর ফলে দ্রুত প্রতিক্রিয়া জানানোও সহজ হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, এবারের নির্বাচনে প্রযুক্তিনির্ভর নজরদারির দিকে আরও একধাপ এগোতে চলেছে নির্বাচন কমিশন।

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...