Tuesday, May 26, 2026

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

Date:

Share post:

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক কাশ্মীরের বাসিন্দা।

মৃতার নাম রূপবাণী দাস। ১৫ বছর ধরে গড়িয়ার তেঁতুলতলা এলাকার একটি বিউটি পার্লারে তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতোই মঙ্গলবার বেলা প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ তাঁর স্বামী অনুপকুমার দাস তাঁকে বাইকে করে পার্লারে পৌঁছে দেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এক যুবক সেখানে আসে এবং পার্লারের ভিতরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠতেই তা মারাত্মক আকার নেয়। আরও পড়ুন: ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে রূপবাণীর স্বামী ফোন করে বলা হয়, এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর তুমুল ঝামেলা চলছে, এমনকী হাতাহাতিও হচ্ছে। ফোন পেয়েই তড়িঘড়ি এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু পার্লারে পৌঁছে তাঁর চোখে পড়ে পার্লারের মেঝে জুড়ে রক্ত, ভিড় জমেছে চারপাশে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ২ জনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার পর অভিযুক্ত নিজেই নিজের গলায় ওই অস্ত্র দিয়েই আঘাত করেন ওই যুবক। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই চূড়ান্ত পরিণতি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...