নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অস্ত্র নিয়ে শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না, এমনটাই প্রথম থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এরপরেও অস্ত্র নিয়ে এক যুবক মিছিলে ঢুকে পড়েন এবং বিষয়টি পুলিশের নজরে আসতেই পুলিশ অস্ত্র নিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে যুবককে ছাড়াতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। তবে ওই যুবককে আটক করেনি পুলিশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও গেরুয়া বাহিনীর দাবি রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল। আরও পড়ুন: রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ ওঠে। নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ টিম সেটিকে আটকে জানিয়ে দেয় অস্ত্র নিয়ে কোনরকম মিছিলের অনুমতি দেওয়া যাবে না। পুলিশ নিজেদের অবস্থানে অনড় থাকার ফলে বাক বিতণ্ডা বাড়তে থাকে। এরপর পরিস্থিতি ক্রমশ ঘোরালো হলেও পরে সেই শোভাযাত্রা এগিয়ে যায়।

–

–

–

–

–

–

–

–
