Thursday, May 28, 2026

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

Date:

Share post:

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে ‘শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ’ এক আধিকারিককে ওই পদে বসানো হয়েছে বলে অভিযোগ তুলেছিল জোড়াফুল শিবির। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার নড়েচড়ে বসল কমিশন। সংশ্লিষ্ট আধিকারিককে সরিয়ে ওই পদের জন্য রাজ্যের মুখ্যসচিবের কাছে বিকল্প তিন আধিকারিকের নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই এই নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নকে। সূত্রের খবর, কমিশনের নির্দেশ মেনে নবান্নের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যে তিন জন উপযুক্ত আধিকারিকের নাম দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই তিন জনের মধ্য থেকে কাকে ১৫৯ নম্বর ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে বেছে নেওয়া হয়, সেটাই দেখার।

তৃণমূলের অভিযোগ ছিল, বর্তমানে নিযুক্ত রিটার্নিং অফিসার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং অতীতে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওই আধিকারিকের। এই পরিস্থিতিতে ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকা নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল। সেই অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের পথে হাঁটল নির্বাচন কমিশন। কমিশনের এই সক্রিয়তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্নকে পাঠানো চিঠিতে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনও ভাবেই যাতে নির্বাচন ঘিরে নিরপেক্ষতার প্রশ্ন না ওঠে, সেই বার্তা দিতেই অভিযোগ পাওয়ার দ্রুততার সঙ্গে বিকল্প নাম চাওয়া হয়েছে।

আরও পড়ুন- ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

_

_

_

_

_

_

_

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...