Thursday, May 28, 2026

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

Date:

Share post:

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকরা যতগুলি নাম চূড়ান্ত করে সই করে পাঠাবেন, ততগুলিই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। ফলে এখনই মোট সংখ্যার নির্দিষ্ট হিসাব দেওয়া সম্ভব নয়।
পুরো প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে চলছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে দাবি, বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে বলেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সোমবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছিল।

এদিকে, ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের দাবি ও অভিযোগের নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশমতো বিচার বিভাগীয় ট্রাইবুনাল গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে। সেই লক্ষ্যে শুক্রবার নিউটাউনে সম্ভাব্য স্থান খতিয়ে দেখতে যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর মিছিল হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কীভাবে এই ঘটনা ঘটল, কারা জড়িত, কতজনকে গ্রেফতার করা হয়েছে—এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হয়নি, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। এ নিয়ে রাজ্যের ডিজি (পুলিশ)-এর কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফে।

আরও পড়ুন- যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...