Wednesday, May 27, 2026

৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে ভারতে যে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে তা মানতে নারাজ কেন্দ্রীয় সরকার (Central Government)। এরমধ্যে শুক্রবার ভোরে প্রায় ৪২ হাজার মেট্রিক টন LPG নিয়ে গুজরাতের (Gujrat) বন্দরে ঢুকজল ‘জগ বসন্ত’।

জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ‘জগ বসন্ত’ জাহাজে ২৭ জন ভারতীয় নাবিক রয়েছেন। কুয়েত থেকে এই জাহাজ এলপিজি (LPG) বোঝাই করে গত সোমবার হরমুজ প্রণালী পার হয়েছিল। তা আজ ভোরে গুজরাতের কান্দলা বন্দরে পৌঁছেছে।

অন্য দিকে, ‘পাইন গ্যাস’ নামে আরও একটি জাহাজ এলপিজি নিয়ে আগামী দু’দিনের ভারতে চলে আসবে বলে খবর। ‘জগ বসন্ত’ হল তৃতীয় ভারতীয় এলপিজি ট্যাঙ্কার যা এই পরিস্থিতিতে দেশে পৌঁছল। এর আগে ‘নন্দা দেবী’ এবং ‘শিবালিক’ – এই দুই জাহাজও বিভিন্ন বন্দরে নোঙর করে। মুন্দা বন্দরে ১৬ মার্চ পৌঁছয় ‘শিবালিক’, আর তার পরদিন ভাদিনার বন্দরে ভিড়েছিল ‘নন্দা দেবী’। এই দুই জাহাজ মিলিয়ে ৯২,০০০ মেট্রিক টনেরও বেশি এলপিজি ছিল।

Related articles

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...

পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ!

তেরো দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে আটক দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল...

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments)...