Friday, March 27, 2026

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

Date:

Share post:

ইরান – ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০ পয়েন্ট পতন নিফটির (Nifty), প্রায় ১,১৫০ পয়েন্ট পড়ল সেনসেক্সের (Sensex)। চিন্তায় বিনিয়োগকারীরা।

পশ্চিম এশিয়ার যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে শেয়ার বাজারে (Share Market) অনিশ্চয়তা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।শুক্রবার সকাল এগারোটার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেনসেক্স পৌঁছেছে ৭৪, ১০০ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৩৫০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যতই ইরানের জ্বালানি স্থাপনাগুলিতে হামলা স্থগিত করার কথা বলুন না কেন, সংঘর্ষের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা কাটছে না। এর সরাসরি প্রভাব পড়ছে দালাল স্ট্রিটে। একদিকে পাকিস্তানের মাটিতে যুদ্ধ বিরোধী নিয়ে আলোচনা সম্ভাবনার মাঝেই ইরান ইজরায়েলে হামলা চালিয়েছে। হরমুজ নিয়ে জটিলতা এখনও কাটেনি।এর মধ্যেই বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১১০ ডলার ছাপিয়ে গিয়েছে। বিনিয়োগ বিশেষজ্ঞরা মনে করছেন টাকার দামের পতনের পাশাপাশি শেয়ার মার্কেট আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

 

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...