Saturday, March 28, 2026

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

Date:

Share post:

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল (TMC)। চাপে পড়ে মালদহের পুলিশ পর্যবেক্ষককে (Police Observer) সরাল নির্বাচন কমিশন (Election Commission)। এ ছাড়া আরও ৫জন পর্যবেক্ষককে পরিবর্তন করা হয়েছে।

নির্বাচন কমিশনের মধ্যরাতের নির্দেশিকায় বাংলায় ৮৪ জন নতুন পুলিশ পর্যবেক্ষক (Police Observer) পাঠানো হবে। তার মধ্যে একজন আইপিএস জয়ন্ত কান্ত। তাঁকে মালদহের তিনটি বিধানসভা এলাকা– মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য বসু এবং বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জয়ন্ত এবং তাঁর স্ত্রীর ছবি প্রকাশ করেন। জয়ন্ত কান্তর স্ত্রী স্মৃতি পাসওয়ান। তিনি সম্প্রতি বিহারে বিজেপিতে যোগদান করে গুরুত্বপূর্ণ নেত্রী হয়েছে দলের। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন তিনি। জয়ন্ত কী ভাবে নিরপেক্ষ ভাবে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেন তৃণমূল।

অভিযোগ খতিয়ে দেখে শনিবার কমিশন জানায়, মালদহের ওই চার কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব জয়ন্ত নন, পালন করবেন বিহার ক্যাডারেরই আইপিএস হৃদয় কান্ত।
আরও খবরদ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

জয়ন্ত কান্ত ছাড়াও পাঁচ পুলিশ পর্যবেক্ষকরেও বদল করছে কমিশন। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘির দায়িত্বে দেওয়া হয়েছে জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনিতেও। খড়্গপুর সদর, পিংলা, খড়্গপুর এবং ডেবরার দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষককেও বদল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বাগদা, বনগাঁ উত্তরের পুলিশ পর্যবেক্ষকের এবং হাবড়া, অশোকনগর, আমডাঙার পুলিশ পর্যবেক্ষককের।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...