Thursday, May 28, 2026

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার, প্রচার মঞ্চ থেকে রাজ্যে আমলা বদল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ”বিজেপি এখানে বেনামী টাকা, মাদক, গুন্ডা আর বুলডোজার ঢোকাতে পারে ও অশান্তি করতে পারে।”

নির্বাচন ঘোষণার পরে বাংলায় আদর্শ আচরণ বিধি (Code of Conduct) চালু হতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে গুচ্ছ গুচ্ছ আমলা বদল করছে কমিশন। এই বিষয় নিয়ে এদিন প্রচারমঞ্চ থেকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “এলাকা চেনেন এমন ৫০ থেকে ১০০ জন অফিসারকে কেরালা বা তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে বিজেপি এখানে বেনামী টাকা, মাদক, গুন্ডা আর বুলডোজার ঢোকাতে পারে এবং অশান্তি করতে পারে।”

মুখ্যমন্ত্রীর (Mamata Benarjee) অভিযোগ, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা হলেও নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তীব্র নিশানা করে মমতা বলেন, ”কে অধিকার দিয়েছে অশান্তি বাধানোর? টাকা ঢোকানো হচ্ছে। কাউকে ছাড়া হবে না।” নব নিযুক্ত অফিসারদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, “আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, ভালো করে কাজ করতে চাইলে মানুষকে দেখুন, আমাকে দেখার দরকার নেই। আমি আশা করছি যাঁরা আছেন, তাঁরা নিরপেক্ষ হয়ে কাজ করবেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে।”

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ”তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমি দিল্লিকে টার্গেট করছি।”

Related articles

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...