Saturday, May 30, 2026

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

Date:

Share post:

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম বিক্রেতার দেহ থেকে মাথা আলাদা করে কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে বাড়ি ফিরলেন যুবক! ভয়ংকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বেলা বারোটা নাগাদ টিকাইতনগর থানা এলাকার পারসাওয়াল গ্রামে বাসিন্দা শঙ্কর যাদব (Shankar Yadav) এবং আইসক্রিম বিক্রেতা বাবলুর (Ice cream seller) মধ্যে একটি ছোটখাটো বচসা হয়। এরপরই পরিস্থিতি গড়ায় রক্তাক্ত সংঘর্ষের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অভিযুক্ত শঙ্কর ওই আইসক্রিম বিক্রেতাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তারপর কাস্তে দিয়ে কোপ মেরে দেহ থেকে মাথা আলাদা করে। এই ঘটনা চোখের সামনে দেখার পর প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেন গ্রামবাসীরা। অভিযুক্ত নির্দ্বিধায় কাটা মুণ্ডু হাতে ঝুলিতে বাড়িতে ফিরে যান। গ্রামবাসীরা জানান, বাবলু বরফ বিক্রি করে জীবিকা নির্বাহ করত এবং বরফ বিক্রি করার জন্যই প্রথমবার এই গ্রামে এসেছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামটি ঘিরে ফেলে এবং পলাতক শঙ্কর যাদবকে গ্রেফতার করে। অভিযুক্তকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি যোগিরাজ্যের পুলিশের।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...