Monday, May 25, 2026

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

Date:

Share post:

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা ৭:৩০ টা থেকে খেলবে মোহনবাগান (Mohun Bagan)।

সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সল্টলেকে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান এবং ইন্টার কাশির। কিন্তু ২৯ এপ্রিল সল্টলেকে ভোট। তাই পিছিয়ে গেল ম্যাচ। ২৬ এপ্রিলের জায়গায় সেই ম্যাচ হবে ১২ মে। সুতরাং লোবেরা বনাম হাবাসের দ্বৈরথ দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত।

রাজ্যে বিধানসভা নির্বাচন দু’দফায়— ২৩ ও ২৯ এপ্রিল। ফলে ভোটের আগেই ম্যাচ আয়োজন হলেও নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। সেই কারণেই যুবভারতীতে ম্যাচ থাকলেও দর্শক উপস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে।

আগামী এপ্রিলে মোহনবাগানকে মোট তিনটে ম্যাচ খেলতে হবে। ৪ ঠা এপ্রিল অ্যাওয়ে ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে। তারপর আগামী ১২ ই এপ্রিল রবিবার ঘরের মাঠে খেলতে পাঞ্জাবের বিরুদ্ধে। আগামী ১৯ শে এপ্রিল অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ নর্থইস্ট।

মে মাসে এখনও পর্যন্ত তালিকায় যেটা দেখা যাচ্ছে তাতে আগামী ৯ ই মে বাইরের মাঠে আমাদের খেলতে হবে গোয়াকে তারপর মাত্র দুদিন পরেই মানে আগামী ১২ ই মে ঘরে খেলতে হবে ইন্টারকাশীকে তারপর আবার ১৭ ই মে আমাদের ঘরের মাঠে খেলতে হবে দিল্লিকে। কিন্তু সবচেয়ে বড় কথা ইস্টবেঙ্গল ম্যাচ আগামী ৩ রা মে সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। ফলে লিগের শেষ ম্যাচ হতে পারে ডার্বি।

প্রসঙ্গত, মোহনবাগান সুপার জায়ান্টস বর্তমানে ৬ ম্য়াচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ইন্টার কাশী দাঁড়িয়ে রয়েছে ১১ নম্বরে। তারা একই সংখ্যক ম্য়াচ খেলে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।

Related articles

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...

পদ ছেড়েও নেত্রীকে সমর্থন! কাকলির পোস্ট ঘিরে বিতর্ক

একের পর এক দলের বিরুদ্ধ-পদক্ষেপ। কখনও পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। আবার কখনও নিজেই দলের দেওয়া...