Monday, June 15, 2026

প্রধানমন্ত্রীর কনভয় রুটের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় সাসপেন্ড ৬ পুলিশকর্মী

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কনভয়ের অদূরে একাধিক জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মে মাসের শুরুতে। বেঙ্গালুরুর এই ঘটনায় এবার বেঙ্গালুরু দক্ষিণের পুলিশ সুপারের নির্দেশে ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল।

১০ মে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) বেঙ্গালুরু এই ঘটনা প্রসঙ্গে জানান ফুটপাতের কাছে জিলেটিন স্টিক উদ্ধার হয়। প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরার নিকটবর্তী একটি আশ্রমের কাছ থেকে সেগুলি উদ্ধার হয়। তবে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) আসার আগেই চেকিংয়ের সময় জিলেটিন স্টিক দু’টি পাওয়া যায়। এরপরেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়।

রবিবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত শেষ হওয়া পর্যন্ত ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছে এই ধরণের বিস্ফোরক কীভাবে পৌঁছল এই নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার কোনও পরিকল্পিত প্রচেষ্টা ছিল কিনা, সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

স্বাভাবিকভাবেই জিলেটিন স্টিক উদ্ধারের পর এলাকাটি ঘিরে ফেলা হয় এবং ঘটনাস্থলে পৌঁছয় বোম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল। সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয় ও একটি বিশেষ দল গঠন করা হয়েছে। জেলাটিন স্টিকগুলো ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল নাকি ফেলে দেওয়া হয়েছিল সে নিয়ে যদিও তদন্তকারীরা এখনও বিশেষ কিছু জানাতে পারেনি।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...