নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত। যার জেরে সোমবার থেকেই দুর্যোগের পূর্বাভাস (forecast)। মঙ্গলবার তা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিও দুর্যোগ থেকে রেহাই পাবে না, এমনটাই পূর্বাভাস।

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগণায় হলুদ সতর্কতা (yellow alert) জারি হয়েছে।

অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের সম্ভাবনা তিন পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।

মঙ্গলবার দুর্যোগ বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। সেদিন জারি হয়েছে রীতিমত কমলা সতর্কতা (orange alert) দক্ষিণের একাধিক জেলায়। বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, দুই চব্বিশ পরগণার বিক্ষিপ্ত এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

আবার উত্তরবঙ্গের একাধিক এলাকা জুড়ে মঙ্গলবার দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কমলা সতর্কতা। সতর্ক করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। উত্তরের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।

–

–

–

–
