Monday, March 30, 2026

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

Date:

Share post:

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচনী তরী পেরোতে বিজেপির নেতাদের ভরসা নির্বাচন কমিশন। ফের একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হুমকির (threat) অভিযোগ নিয়ে কমিশনের (Election Commission) দ্বারস্থ বিজেপির রাজ্য তথা কেন্দ্রের নেতারা। এবার আর কলকাতার কমিশন দফতর নয়, সোজা দিল্লি গিয়ে কমিশন দফতরে অভিযোগ দায়ের বিজেপির।

বিজেপির অভিযোগ নির্বাচনী প্রচার থেকে যেভাবে বিজেপি নেতাদের সম্বন্ধে কথা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তাতে হিংসা ছড়াতে পারে। বিজেপি কর্মীদের বাড়ির বাইরে যে ধরনের পোস্টার দেওয়ার কথা তিনি বলেছেন, তাতে হিংসাকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতারা।

আরও পড়ুন : ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

সোমবার দিল্লির নির্বাচন কমিশন দফতরে অভিযোগ জানাতে যান সাংসদ সুকান্ত মজুমদার, মন্ত্রী কিরেন রিজিজু, পীযূষ গোয়াল, সাংসদ অরুণ সিং ও বিজেপি মুখপাত্র অনিল বালুনি। তবে হুমকির (threat) অভিযোগ করেই থেমে থাকেননি তাঁরা। সেই সঙ্গে হিংসাপ্রবণ এলাকা বলে চিহ্নিত এলাকায় আরও বেশি করে ভিন রাজ্যের আইএএস ও আইপিএস-দের পর্যবেক্ষক (observer) হিসাবে নিয়োগ করার দাবি জানিয়ে আসেন নির্বাচন কমিশনে (Election Commission)।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...