Monday, June 1, 2026

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

Date:

Share post:

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬ বছর বয়সি এই ব্রিটিশ নাগরিক আইপিএলের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত ছিলেন। মুম্বইয়ের হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

প্রাথমিক তথ্য অনুসারে, গত ২৪ মার্চ মুম্বইয়ে আসেন। ট্রিডেন্ট হোটেলে থেকে নিজের কাজকর্ম করছিলেন। আইপিএলের উদ্বোধনী ম্যাচেও নিজের জাক করে হোটেলে ফিরে আসেন। পরের দিন সকাল হয়ে গেলেও তাঁর কোনও সাড়া মেলেনি। হোটেলের কর্মীরা তাঁকে ফোন করেন, তাতেও লাভ হয়নি। এরপর হোটেলের ঘর থেকে তাঁর নীথর দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। মেরিন ড্রাইভ থানার আধিকারিক জানিয়েছেন, রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। ইতিমধ্যেই উইলিয়ামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিসিসিআইয়ের(BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের পক্ষ থেকে উইলিয়ামের পরিবারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে। আইপিএলের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তা এবং স্বাস্থ্যকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হয়।

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...