Wednesday, April 1, 2026

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

Date:

Share post:

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ২০২৫-এর পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স (WPI)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস (MRP) ০.৬৫% পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। বুধবার থেকে প্রায় ৯০০ ফরমুলেশনের ওষুধের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনপিপিএ (NPPA)। অতএব এবার থেকে ওষুধ উৎপাদক সংস্থাগুলির আলাদা করে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বাজারে ওষুধের দাম বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা।

এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছে দেশজুড়েই এর প্রভাব মারাত্মকভাবে পড়তে চলেছে। পেইনকিলার, উচ্চ রক্তচাপ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, ডায়াবিটিস থেকে শুরু করে প্রায় সব ধরনের ওষুধের দাম বাড়তে পারে। স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসা খরচ যে বাড়তি চাপ সৃষ্টি করবে সন্দেহ নেই।এমতাবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে অত্যাবশ্যকীয় ও জীবনদায়ী ওষুধে যে সব ছাড় থাকা উচিত সেগুলোও নেই। এর উপর মূল্যবৃদ্ধিতে নিষেধাজ্ঞা থাকছে না সরকারের। কেন্দ্র যে রোগীদের চেয়ে ওষুধ উৎপাদক সংস্থার লাভ নিয়ে বেশি চিন্তিত সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এমন এক স্বেচ্ছাচারী সরকারি সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। ওষুধের দামে ১%-এর কম বৃদ্ধিকে সরকার এর তরফে ‘স্বাভাবিক’ মনে করা হলেও রোগীদের উপর সেটা বাড়তি বোঝা চেপে যাচ্ছে। এর ফলে পাইকারি ও খুচরো বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া ভোগান্তি পোহাতে হবে রোগীদেরও।

 

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...