Monday, June 1, 2026

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

Date:

Share post:

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে।হুগলির ব্যবসায়ী ও তৃণমূল নেতা শাহিদ ইমামের দায়ের করা এই মামলায় আগামী ২ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার টলিউড নায়ককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলাকারী শাহিদের কথা অনুযায়ী, ২০২১ সালে সিনেমার জন্য তিনি নাকি সোহমকে মোট ৬৮ লক্ষ টাকা দেন। তাঁর দাবি, চুক্তি অনুযায়ী সেই টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও এতদিনেও অভিনেতা-বিধায়ক টাকা ফেরত দেননি। উল্টে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলে ধরেন তিনি। এরপরই শাহিদ চারু মার্কেট থানায় (Charu Market Police Station) একটি অভিযোগ দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ নোটিস পাঠায় সোহমকে। থানায় হাজিরা দেওয়ার নির্দেশও আসে আদালত থেকে। অভিনেতা তথা বিদায়ী তৃণমূল বিধায়ক অবশ্য জানিয়েছেন তিনি কখনও কাউকে হুমকি দেননি। এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নায়ক।

 

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...