Wednesday, April 1, 2026

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত শিবির। বুধবার, মুর্শিদাবাদে দাঁড়িয়ে হাত শিবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, “আমি অনেকবার বলেছিলাম, চলো সবাই মিলে কমিশনে (Election Commission) যাই, যাওনি।”

SIR-এর নামে বৈধ ভোটারকে বাদ দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, “কেবল সংখ্যালঘু সম্প্রদায় নয়, হিন্দু-মুসলিম, এমনকি আদিবাসীদের নামও এসআইআর-এ বাদ দেওয়া হয়েছে।” তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ভবানীপুরে উকুন বাছছে। ৪০ হাজার নাম বাদ দিয়েছে। তবু লড়ব, জিতবও।”

নবগ্রামের সভা থেকে কংগ্রেসকে (Congress) নিশানা করেন তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি অনেকবার বলেছিলাম, চলো সবাই মিলে কমিশনে যাই, যাওনি।”

নাম বাদ রোখা নিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, ”আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমি যত দূর জেনেছি ২২ লক্ষের নাম আমরা এখনও পর্যন্ত তুলতে পেরেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে। ট্রাইব্যুনালে যেতে হবে। খরচ আমরা দেব।”

এদিনও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে তৃণমূল সভানেত্রী বলেন, ”প্রার্থী কে ভুলে যান। সব আসনে আমিই প্রার্থী। জোড়াফুলটাকে মনে রাখবেন। জোড়াফুল জিতলে আমাদের সরকার আসবে। আপনার লক্ষ্মীর ভাণ্ডার চলবে। কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে। কৃষক বন্ধু চলবে। সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আপনাদের উপর যদি হামলা করতে আসে মেয়েরে একজোট হবেন।” বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ”ওরা ভাবছে, এ ভাবে সরকার নিয়ে নেবে? এত সহজ? বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র।’’ ফর্ম ৬ নিয়ে তিনি বলেন, ‘‘তুমি চুপি চুপি ছুপারুস্তমের মতো লোক ঢোকাও নিজের স্বার্থে।”

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...