Tuesday, June 2, 2026

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা ভোটের (West Bengal 2026 election) আগেও সেই রীতি রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয়। এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা ১৫ দিন বাংলায় থাকবেন আর তাঁর এই সিদ্ধান্তকেই কটাক্ষ করে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরকে তৃণমূল কংগ্রেসের পরামর্শ, বাংলায় যখন আসছেনই, তখন মুড়িঘণ্ট, পাবদা, ইলিশ ভাপা বা চিংড়ি মালাইকারির মতো সুস্বাদু পদ চেখে দেখতে ভুলে গেলে হবে না।

তৃণমূল কংগ্রেসের পোস্টে লেখা হয়েছে, ”অমিত শাহ,বাংলায় ১৫ দিন কাটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ভালো! বাংলা পর্যটকদের সাদরে গ্রহণ করে। যতদিন ইচ্ছা থাকুন। আর আমাদের সেরা কিছু খাবারের স্বাদ নিতে ভুলবেন না।
আমাদের সুপারিশ:
👉 মুড়ি ঘন্ট
👉 পাবদা মাছের ঝাল
👉 ইলিশ ভাপা
👉 চিংড়ি মালাইকারি
👉 ভেটকি পাতুরি
👉 কষা মাংস

আপনার বাংলা সফর আনন্দময় হোক।”

স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই ‘আমন্ত্রণ’পত্র রাজনৈতিক শ্লেষে ভরপুর। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে এবং বিহারের বিজেপি নেতাদের একাংশের আমিষ বিরোধী মন্তব্যের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ জানিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে একপ্রকার জোর করেই বাঙালির হেঁসেলে নিরামিষ খাবার ঢোকাবে, তাই শাহকে এবার আমিষ খাবারের তালিকা দিয়ে কটাক্ষ করতে ছাড়ল না ঘাসফুল শিবির।

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...