Friday, June 5, 2026

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

Date:

Share post:

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে রয়েছে। তার উপর শুক্রবার রাতে ৫.৯ মাত্রার ভূমিকম্প (earthquake) অনুভূত হল সেই দেশে। যার ফলে কেঁপে উঠল ভারতের জম্মু ও কাশ্মীরও (Jammu and Kashmir)।

আফগানিস্তানের ফৈজাবাদের কাছে ছিল শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাত ৯.৪২ নাগাদ কম্পন অনুভূত হয়। সিসমোলজি বিভাগের মাপ অনুযায়ী কম্পনের (earthquake) মাত্রা ছিল ৫.৯। তবে ভূপৃষ্ঠের ১৫০ কিমি গভীরে ভূমিকম্পের উৎস হাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

আফগানিস্তানের শুক্রবারের ভূমিকম্পের জেরে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। রাজধানী শ্রীনগরে (Srinagar) বহু মানুষকে বাড়ি এবং কর্মস্থল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। যদিও ভারতেও এর জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...