রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য তিনি একই জেলাতে একাধিকবারও যাচ্ছেন। শনিবার পশ্চিম বর্ধমান (West Burdwan) ও বীরভূমে (Birbhum) গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন অভিষেক (Abhishek Banerjee)। সেই সঙ্গে তারাপীঠে মা তারার মন্দিরেও পুজো দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন অভিষেক। পুরুলিয়া, বাঁকুড়ার পর শনিবার নির্বাচনের প্রচার পশ্চিম বর্ধমানে (West Burdwan)। বারাবনির (Barabani) পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডে এই কেন্দ্রের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তিনি। এরপরই বীরভূমের (Birbhum) হাসন (Hasan) কেন্দ্রে নির্বাচনী জনসভা অভিষেকের। কড়কড়িয়াতে প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তিনি।
আরও পড়ুন : কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

কার্যত দুই জেলার দুই হেভি ওয়েট প্রার্থীর সমর্থনে শনিবার প্রচার চালাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচনী প্রচারের পরে তিনি হাসন কেন্দ্রের পাশেই তারাপীঠের মা তারার মন্দিরে যাবেন পুজো দিতে।

–

–

–

–
–
–
