Friday, June 5, 2026

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

Date:

Share post:

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের দাবি নিয়ে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টও ফোরাম। রবিবার সন্ধ্যায় টেকনিশিয়ানস স্টুডিওতে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকেই শিল্পীদের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায়, দেবলীনা দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ফেডারেশনের (FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাসও (Swarup Biswas)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শান্তিলাল ও স্বরূপ। বলা হয়, অবিলম্বে শিল্পীদের সুরক্ষা প্রটোকল তৈরি করতে হবে। যতদিন না সেটা হচ্ছে, লাইট -ক্যামেরা – অ্যাকশনের কাজ বন্ধ থাকবে। আগামী ৭ এপ্রিল থেকে টলিপাড়ায় কোনও সিনেমা, ধারাবাহিকের শ্যুটিং হবে না।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...