Saturday, June 6, 2026

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

Date:

Share post:

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি দিন পনেরো আগে মাথায় আঘাত পাওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছিল। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে গোটা চিকিৎসক মহলে।

বর্তমান এসএসকেএম হাসপাতালকে আধুনিক চিকিৎসার পীঠস্থান করে তোলার নেপথ্যে সবথেকে বড় ভূমিকা ছিল মণি কুমার ছেত্রীর। ওই হাসপাতালের অধিকর্তা থাকাকালীন তাঁরই ঐকান্তিক চেষ্টায় রাজ্যে প্রথমবার গড়ে ওঠে ইনটেনসিভ থেরাপি ইউনিট (আইটিইউ)। শুধু তাই নয়, কার্ডিওলজি থেকে নেফ্রোলজি, কিংবা এনডোক্রিনোলজি থেকে রিউম্যাটোলজি— প্রতিটি বিষয়কে আলাদা বিভাগের মর্যাদা দিয়ে সুপার স্পেশালিটি চিকিৎসার দিশা দেখিয়েছিলেন তিনিই। চিকিৎসা ক্ষেত্রে তাঁর এই অবিস্মরণীয় অবদানের কথা মাথায় রেখে ১৯৭৪ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চিকিৎসক সমাজ। ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি এই চিকিৎসককে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি চিকিৎসক কর্মস্থলে কালো ব্যাজ পরে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন- ১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

_

_

_

_

_

_

_

_

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...