Monday, May 25, 2026

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

Date:

Share post:

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Khwaja Asif) যখন কলকাতা আক্রমণের হুমকি দিলেন, তারপরই দিনই রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপর দুদিন ধরে সেই কলকাতা শহরেই বসে রইলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অথচ কলকাতাকে হুমকির কোনও জবাব দিতে পারলেন না তাঁরা কেউ। বাংলায় নির্বাচনী প্রচারে পরিযায়ী পাখি হয়ে আসা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর (Defence Minister) এই নীরবতায় এবার তাঁর জবাব দাবি করল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

কলকাতাকে নিয়ে পাকিস্তানের হুমকি কোনও ষড়যন্ত্র বলে সন্দেহ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নীরবতা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁরা প্রশ্ন তোলেন, রাজনাথ সিং না কি দেশের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানে (Pakistan) বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় আক্রমণ করব। একটা শব্দ নেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর মুখে। সেই নির্লজ্জ প্রতিরক্ষা মন্ত্রী এখানে রাজনীতি করতে আসছেন? কাল থেকে বসে রয়েছেন কলকাতায়। এখান থেকে পাকিস্তানকে একটা জবাব দিতে পারছেন না?

যে হুঁশিয়ারি দেশের প্রতিরক্ষা মন্ত্রী দিতে পারেননি, সেই উত্তর দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই প্রসঙ্গে তুলে কুণাল ঘোষ পার্থক্য স্পষ্ট করে জানান, পাকিস্তান  যখন হুমকি দেয় প্রথম উত্তর তো দেওয়া উচিত আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর। সেই উত্তর তো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যেদিন এনডিএ সরকার থাকবে না, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়া জোটের সরকার হবে, সেদিন এই পাক মন্ত্রীর নাম নোট করে রাখা হল, পাকিস্তানের ঘরে ঢুকে মারা হবে।

আদতে বিজেপির প্রোপাগান্ডা অনুসরণ করে যে রাজনাথ সিংয়ের মতো মানুষেরাও বাংলায় আসেন শুধু কুৎসা করার জন্য। তাও স্পষ্ট করে দিয়ে কুণাল ঘোষের দাবি, এখন যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি মুখে হাসি নিয়ে বসে রয়েছেন। বাংলার বিরুদ্ধে তিনি শুধু কথা বলবেন।

আরও পড়ুন : কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

বাংলার মানুষের প্রতি আর্থিক বঞ্চনা, ভিন রাজ্যের অত্যাচারের পরে নূন্যতম বাংলার মানুষকে হুমকি দেওয়া প্রতিবেশী দেশকেও জবাব দিতে পারে না কেন্দ্রের বিজেপি সরকার ও তাঁদের প্রতিরক্ষা মন্ত্রী। সেই জায়গা থেকেই রাজনাথ সিংয়ের (Rajnath Singh) পদত্যাগ চেয়ে কুণাল ঘোষের দাবি, কীসের প্রতিরক্ষা মন্ত্রী? যে প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) পাশের দেশের মন্ত্রীর হুমকির উত্তর দিতে পারে না তাঁর তো পদত্যাগ করা। লজ্জা থাকলে ওনার পদত্যাগ করা উচিত। আর নাহলে মানতে হবে দিল্লির সরকার আমেরিকার কাছে দাসখত দিয়েছে পাকিস্তান যা ইচ্ছা বলে যাবে, এখান থেকে কোনও উত্তর যাবে না।

Related articles

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...