Sunday, June 7, 2026

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই। তার মধ্যেই মঙ্গলবার কলকাতায় আসলেন কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut)।

কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী তথা বিজেপির সাংসদ। পুজো দিলেন নকুলেশ্বর ভৈরব মন্দিরেও। পরনে হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়িতে কমলা রঙের চওড়া পাড়, গলায় ভারী গয়না। কঙ্গনা (Kangana Ranaut) বললেন, “আমি বরাবরই শক্তির উপাসক। আজ কালীমায়ের ডাক পেয়ে চলে এলাম। আমি গোটা দেশের মঙ্গল কামনা করে পুজো দিয়েছি। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি। এখানকার মেয়েদের যেন মা কালী উদ্ধার করেন। এখানকার মেয়েরা যেন ন্যায়বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপির যাতে ফল ভাল হয়, সেই প্রার্থনাও করেছি।”

বাংলার ভোট হলেও বিজেপির প্রচারকদের তালিকায় সিংহভাগই দিল্লির নেতানেত্রী। তা নিয়ে আরও একবার সমালোচনায় বিদ্ধ গেরুয়া শিবির। রবিবার সন্ধেয় বিজেপির প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় প্রথমেই রয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। ভোট ঘোষণার পর ইতিমধ্যে বাংলায় এসেছেন দু’জনেই। তারকা প্রচারক হিসাবে রয়েছেন মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজ।

বরাবরই বেফাঁস মন্তব্যের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিট জেতার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে এসেছিলেন তিনি। নিজের শহর মান্ডি থেকেই পদ্ম প্রার্থী হয়েছিলেন কঙ্গনা প্রায় ৭২ হাজার ৮৮ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিক্রমাদিত্য সিংকে হারিয়েছিলেন তিনি।

 

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...