Saturday, June 13, 2026

তৃণমূলের সঙ্গে গণতান্ত্রিকভাবে লড়াই করার সাহস নেই বিজেপির, তোপ মমতার

Date:

Share post:

একদিকে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে অধিকার রক্ষার লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে, দুরাচারী বিজেপির সঙ্গে সব এজেন্সি আর শয়তান একজোট হয়েছে। যারা মানুষের নাম কাটে, দাঙ্গা করে, গুন্ডামি করে আর বাংলায় কথা বললে অত্যাচার করে! সব শয়তানগুলো এক জায়গায় জুটে হয়ে গিয়েছে হ্যাংলা, দখল করতে হবে বাংলা! শুক্রবার বারাসতের কাছারি ময়দানে বারাসতের প্রার্থী সব্যসাচী দত্ত, মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষ ও দেগঙ্গার প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশের সমর্থনে এমনই চাঁচাছোলা ভাষায় বিজেপিকে দুরমুশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর (TMC supremo) সাফ কথা, তৃণমূলের সঙ্গে সামনা-সামনি গণতান্ত্রিকভাবে লড়াই করার সাহস নেই বিজেপির। তাই মানুষের অধিকার হরণ করে, ভোট কেটে বাংলা দখলের জন্য হ্যাংলা হয়েছে বিজেপি। তোমরা বাংলাকে টার্গেট করেছ, আর আমরা দিল্লিকে টার্গেট করেছি!

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে এদিন বাংলার জননেত্রী বলেন, বিজেপির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। দেশের সব ম্যানেজ করে নিয়েছে, চৈত্র মাসের সেল চলছে! বিজেপির কায়দা, মানুষ মারার কায়দা, গণতন্ত্রকে লুঠ করার কায়দা। ভোটের দুমাস আগে এসআইআর কেন? দিল্লিতে তোমাদের সরকারও তো এই ভোটার লিস্টেই জিতেছে! তাহলে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত! একই লিস্টে তোমার বেলায় অধিকার আর আমার বেলায় বহিষ্কার? এই বৈষম্য চলতে পারে না! জননেত্রীর আরও সংযোজন, বাচ্চারা শিশু মনে ভুল করলে বড়রা একটু কান মুলে দেয়। আর বুড়ো খোকারা যদি গায়ের জোরে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দেয়, জোর করে ইডি-সিবিআইকে (ED CBI) দিয়ে ভোট করায়, তাঁদের কী করবেন? বদলা নিতে গণতন্ত্রের থাপ্পড় দেবেন!

আরও পড়ুন : বাদ পড়া ৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু! বিজেপি-নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ মমতার

বিজেপিকে নেত্রীর তোপ, দাঙ্গা করে ক্ষমতায় এসেছে বিজেপি। মিথ্যের ফুলঝুরি নিয়ে ভোটে জিতেছে। ভোটের আগে বাংলায় এসে ৩ হাজার দেব, ৫ হাজার দেব বলে শুধু ভাঁওতাবাজি! আর ভোটের পর বসন্তের কোকিল আবার ফুড়ুৎ করে উড়ে পালাবে। বিহারেও ভোটের (Bihar election) আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছিল ৮ হাজার টাকা। আর যেই ইলেকশন হয়ে গিয়েছে, চালিয়ে দিয়েছে বুলডোজার! এখন আর কিছু দেয় না। ২০১৪ সালেও মিথ্যার ফুলঝুরি দিয়েছিল। সেই শুনে সবাই বিজেপিকে ভোট দিয়েছিল। তারপর ওরা কী করেছে? দেশটাকে শেষ করে দিয়েছে!

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...