Thursday, June 11, 2026

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

Date:

Share post:

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা পাশে রয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এবার  মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”মোদিজি পশ্চিমবঙ্গ দখল করতে না পারেন তাহলে কী হবে?”

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, দিল্লি, মহারাষ্ট্রের নির্বাচনেও ভোটার লিস্টে কারচুপি করেই জিতেছে গেরুয়া শিবির। ওরা আগে ধরতে পারেনি বলেই কেজরিওয়াল বা ঠাকরেদের সরে যেতে হয়েছে। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে সেইকথা স্বীকার করে নেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “অসৎ উপায়ে ভোট জেতার জন্য নির্বাচন কমিশনকে নিজেদের অস্ত্র বানিয়েছে বিজেপি। আজ পশ্চিমবঙ্গে যা ঘটছে, দিল্লির নির্বাচনেও ঠিক সেটাই হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছিল, পুলিশ প্রশাসন বিজেপির গুণ্ডামিকে প্রশ্রয় দিয়েছিল এবং পুরো প্রশাসন বিজেপিকে জেতানোর কাজেই ব্যস্ত ছিল। গণতন্ত্রকে ভেঙেচুরে দেওয়া হয়েছিল। আজ মমতা দিদিও গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়ছেন। এই লড়াই আমরা তাঁর সঙ্গে আছি।“

ফের মমতার সমর্থনে পোস্ট করেছেন কেজরিওয়াল। তিনি লেখেন, “সমস্ত স্বশাসিত সংস্থাকে কব্জা করার পর, লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়ার পরও যদি মোদিজি পশ্চিমবঙ্গ দখল করতে না পারেন তাহলে কী হবে?” মোদি সরকারকে কার্যত চ্যালেঞ্জ  ছুড়েলেন কেজরি।

Related articles

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...