Thursday, June 11, 2026

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

Date:

Share post:

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা নির্বাচনে বাংলার পাশাপাশি কেরালম ও তামিলনাড়ু (Tamilnadu) দখলের চেষ্টায় মরিয়া বিজেপি। নির্বাচন কমিশনকে (ECI) কাজে লাগিয়ে বিরোধী রাজ্যগুলির পুলিশ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়ে ভোটে জিততে চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যে এবার তামিলনাড়ুর স্বরাষ্ট্র সচিব (Home Secretary) বদলে ফেলা হল। ঠিক যে পথে বাংলার মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব বদলে দিয়ে সেখানে নিজেদের পছন্দমতো আধিকারিক বসিয়ে নির্বাচনে জেতার কৌশল বিজেপির।

নির্বাচনী প্রক্রিয়ায় একের পর এক পুলিশ আধিকারিক বদল হয়েছে তামিলনাড়ুতে। সর্বশেষে এবার স্বরাষ্ট্র সচিবকেই বদলে দিল নির্বাচন কমিশন। তামিলনাড়ুতে এক দফায় নির্বাচন ২৩ এপ্রিল। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলার কোনও ধরনের অবনতির ঘটনা তামিলনাড়ুতে ঘটেনি। তারপরেও স্বরাষ্ট্র সচিব (Home Secretary) ধীরাজ কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচনের কোনওরকম কাজে রাখা যাবে না বলে নির্দেশিকায় জানিয়েছে কমিশন। ঠিক যেভাবে বাংলার স্বরাষ্ট্র সচিব জে পি মীনাকে নির্বাচন ঘোষণার পরই সরিয়ে দিয়েছিল কমিশন, সেই একই পথে তামিলনাড়ুতে ক্ষমতা দেখালো কমিশন।

আরও পড়ুন : SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

তামিলনাড়ুর নির্বাচন পরিস্থিতিতে স্বরাষ্ট্র সচিবের পদে আনা হল কে মনিভাষণকে। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যের বিরোধীদের অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র সচিবকে বদলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এর আগে ধাপে ধাপে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক পদে বদল আনা হয়েছে তামিলনাড়ুতে। তার মধ্যে একাধিক ডিজিপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। তবে নির্বাচনের যেখানে ১৫ দিন বাকি নেই, সেখানে কোনও রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদমর্যাদার আধিকারিক বদল রাজ্যের আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলবে বলে দাবি রাজ্যের শাসকদলের।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...