Sunday, June 14, 2026

নববর্ষে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা! বিক্ষিপ্ত বৃষ্টিতে কমবে না গরম

Date:

Share post:

বাংলা বছরের শেষ দিনে সকাল থেকেই ঘর্মাক্ত দক্ষিণবঙ্গবাসী। পয়লা বৈশাখে (Bengali new year day) জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) । মঙ্গলবার থেকেই রাজ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩- ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চার জেলা- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের (Heatwave Alert in Bengal) আশঙ্কায় জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’। যদিও তপ্ত নববর্ষের মাঝেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি জেলায় স্থানীয় মেঘ সঞ্চারের ফলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা সম্পূর্ণ উল্টো।১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে চরম গরম অনুভূত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে এক-আধ পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে হাঁসফাঁস দশা এতটুকু বদলাবে না। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখীর দেখা মিলতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রিতে। শুষ্ক পশ্চিমী হাওয়ার প্রবাহেই আবহাওয়ার এই হঠাৎ বদল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...