Sunday, June 14, 2026

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

Date:

Share post:

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artists Forum)। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় এবার নিজেই যেচে প্রযোজকদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলেন তিনি। ‘এরাও মানুষ’ (Erao Manush) ছবি প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জিতু। ফোরামে অভিযোগ করেছিলেন। কিন্তু আশ্বাসটুকুই সার, কাজের কাজ না হওয়ায় প্রযোজনা সংস্থার সঙ্গে মতবিরোধ দূর করতে নিজেই তৎপর হয়েছেন জিতু।

সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন ইন্ডাস্ট্রির শিল্পী থেকে কলাকুশলীরা। ‘জাস্টিস ফর রাহুল’ কর্মসূচির দিন হঠাৎ করে আলোচনার শিরোনামে চলে আসেন জিতু। রাহুলের ছবির পাশে নিজের ছবি বসিয়ে তাতে রজনীগন্ধার মালা পরিয়ে দেন। বোঝাতে চেয়েছিলেন তিনি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা মৃত্যু যন্ত্রণার সমান, হয়তো মৃত্যুর পরে বিচার হলেও হতে পারে। এরপর ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় তাঁর সঙ্গে আলোচনায় বসেছিলেন বলে জানা যায়। কিন্তু সন্তুষ্ট হতে পারেননি অভিনেতা। জিতু বলছেন, “আর্টিস্ট ফোরাম থেকে আমাকে বলা হয়েছিল, আমি যেন তিন-চার দিন সময় দিই। কথা বলে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু, কেউই কোনও উত্তর দিল না এই বিষয়ে। আর কেউ প্রশ্নও করল না। আমিও তো মানুষ। বহু দিন ধরে কাজও করছি। তাই নিজেই উদ্যোগ নিলাম।” ফোরামকে খোঁচা দিয়ে জিতুর সংযোজন, “আমার ঘর, আমার ফোরাম থেকে কোনও ফোন পাইনি আমার সমস্যার সমাধানের জন্য। ‘এসওপি’র (standard operating procedure) ভবিষ্যৎও যে কী, সেটা আমরা জানি না। কিছুই বুঝতে পারছি না। তাই মনে হল, আমার এই সমস্যা নিয়ে ওঁরাও খুব একটা চিন্তিত নন।” অভিনেতার কথায়, একটা ছবিতে অনেক টাকার লগ্নি হয়। সিনেমা আটকে থাকার মানে প্রচুর মানুষের ক্ষতি। এটা ইন্ডাস্ট্রির জন্য সুখকর নয়।তাই প্রযোজক পরিচালকের প্রতি দায়বদ্ধতা থেকেই মতবিরোধ মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...