Saturday, June 20, 2026

বুধবার থেকে দেশের বিভিন্ন শহরে বাড়ল পেট্রোলের দাম 

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব সরাসরি ভারতের পেট্রোপণ্যের উপর এসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছিল যেকোনও মুহূর্তে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে। আর সেটাই সত্যি হল বাংলা নববর্ষের প্রথম দিনেই। বুধবার দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী (Petrol price hike) । পাটনা থেকে নয়ডা সর্বত্র বেড়েছে ডিজেলের দামও। এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় দামের কী কী পরিবর্তন হল –

  • • গাজিয়াবাদে পেট্রোল ৩৯ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৪.৮৯ টাকা হয়েছে, আর ডিজেল ৪৫ পয়সা বেড়ে প্রতি লিটার ৮৮.০৩ টাকা পৌঁছেছে।
  • • নয়ডাতে পেট্রোল ১৩ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৪.৯০ টাকায় বিক্রি হচ্ছে, ডিজেলের দাম ১২ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৮৮.০১ টাকা হয়েছে।
  • • পাটনায় পেট্রোল ৩৭ পয়সা কমে প্রতি লিটার ১০৫.২৩ টাকায় বিক্রি হচ্ছে। ডিজেলও ৩৫ পয়সা কমে প্রতি লিটার ৯১.৪৯ টাকায় পৌঁছেছে।
  • • কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে হয়েছে ৯১.৭৬ টাকা।
  • • দিল্লিতে পেট্রোল ৯৪.৭২ টাকা এবং ডিজেল ৮৭.৬২ টাকা প্রতি লিটার।
  • • মুম্বাইতে ১ লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৩.৪৪ এবং ৮৯.৯৭ টাকা।
  • • চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল কিনতে হলে দিতে হবে ১০০.৭৬ টাকা এবং ডিজেল ৯২.৩৫ টাকা।

গত ২৪ ঘণ্টায় ক্রুড অয়েলের দামে পরিবর্তন হয়েছে।ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি ৯৪.৪৪ ডলার হয়েছে। ডব্লিউটিআই (WTI) এর দামও কিছুটা নিম্নমুখী। প্রতি ব্যারেল ৯০.৩৯ ডলারে দাঁড়িয়েছে। আমেরিকা ইরান শান্তি বৈঠকের সম্ভাবনার কারণেই কাঁচা তেলের দামে পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বৈঠক কার্যত ভেসে গেছে তাই, এই অবস্থা খুব একটা বেশিদিন স্থায়ী হবে না বলেই অনুমান করা হচ্ছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...