Tuesday, June 16, 2026

বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকুন! শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের 

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ মে বাংলায় থাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার পৈলানের দৌলতপুর যুবসংঘের মাঠের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুর চড়িয়ে বলেন, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, তবে ফল ঘোষণার দিন ৪ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় থাকুন। বিকেলে দেখা হবে। একই সঙ্গে তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে জানান, যারা বাংলাকে বদলাতে এসেছিল, তারাই এখন বদলে গিয়েছে। বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল, তারাই এখন মাছ হাতে প্রচার করছে। ভোট মিটলে ওদের দিয়ে মাছ-মাংস বিক্রি করাবেন বলেও এদিন শপথ নেন অভিষেক।

পৈলানের এই জনসভা থেকে মূলত উন্নয়নের খতিয়ান বা রিপোর্ট কার্ড পেশ করার উপরেই জোর দেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি দাবি করেন, গত ১২ বছরে তাঁর লোকসভা কেন্দ্রে ৬২০০ কোটি টাকার কাজ হয়েছে। বিষ্ণুপুর বিধানসভা এলাকার উদাহরণ টেনে তিনি জানান, সেখানে ১১৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে এবং ৫০০-র বেশি হাইমাস্ট লাইট লাগানো হয়েছে। বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, কেন্দ্র টাকা আটকে দিলেও ডায়মন্ড হারবার দেখিয়ে দিয়েছে যে উন্নয়ন থামানো যায় না। এই প্রসঙ্গেই তিনি ‘সেবাশ্রয়’-এর সাফল্যের কথা তুলে ধরেন।

নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে নোটবন্দি এবং এনআরসি (যাকে তিনি এসআইআর বলে সম্বোধন করেছেন) ইস্যুতেও বিজেপিকে কড়া আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তাঁর কথায়, সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে যারা হেনস্থা করেছে, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েই তাদের যোগ্য জবাব দিতে হবে। এনআরসি তালিকায় নাম বাদ যাওয়া প্রসঙ্গে ভোটারদের আশ্বস্ত করে অভিষেক বলেন, ভয়ের কিছু নেই। গায়ের জোরে বাংলা দখল করতে চায় ওরা। আগামী ৪ জুন বাঙালি তার উত্তর দেবে। চতুর্থবার ক্ষমতায় ফেরার এক মাসের মধ্যে তালিকায় নাম নেই এমন মানুষদের নাম ভোটার লিস্টে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

পৈলানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, অমিত শাহ বাংলায় এসে ২৩ তারিখ সবাইকে বাড়িতে ঢুকে থাকার যে হুমকি দিয়েছেন, তা বাংলার মানুষ মেনে নেবে না। গুজরাতের মানুষ এসে বাঙালিকে চমকাবে, এটা বরদাস্ত করা হবে না বলেই এদিন স্পষ্ট করে দেন তিনি। সামগ্রিকভাবে, উন্নয়নের তাস এবং বাঙালির আবেগকে হাতিয়ার করেই এদিন জয়ের লক্ষ্যে রণহুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – স্পর্শকাতর জেলাগুলিতে রাজ্য পুলিশের বড় মোতায়েন, কোথায় কত? রইল তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...