Saturday, June 20, 2026

মস্তিষ্কে রক্ত জমাট, গুরুতর অসুস্থ কাম্বলির চিকিৎসায় নিয়ে উদ্যোগী সচিনরা

Date:

Share post:

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলিকে(Vinod Kambli )শারীরিক অবস্থার অবনতি, তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছে। কঠিন সময়ে সতীর্থের পাশে থাকতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন সচিনরা।

কাম্বলির ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কাউটো জানিয়েছেন, ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। চিকিৎসকদের মতে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাটের প্রভাব পুরোপুরি কাটেনি, ফলে স্ট্রোকের ঝুঁকি এখনও রয়ে গেছে। তাই কাম্বলির শারীরিক পরিস্থিতির উপর চিকিৎসকদের কড়া নজর রয়েছে এবং তাঁর সুস্থতা নিয়ে চিন্তিত পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।

প্রায় দেড় বছর আগে রামাকান্ত আচরেকরের স্মৃতিস্তম্ভ উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমবার প্রকাশ্যে নজরে আসে বিনোদ কাম্বলির(Vinod Kambli )শারীরিক সমস্যার চিত্র। সেই সময় তাঁকে বেশ দুর্বল দেখাচ্ছিল, এমনকি দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল এবং শরীর কাঁপছিল। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব ও সুনীল গাভাসকর। তাঁরা উদ্যোগ নিয়ে চিকিৎসা করান ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন কাম্বলি। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার নতুন খবর সামনে আসায় ফের উদ্বেগ বাড়ছে পরিবার ও ভক্তদের মধ্যে।

নিউরোসার্জন ডা. আদিল চাগলা জানিয়েছেন, বিনোদ কাম্বলির শারীরিক অবস্থায় এখনও ঝুঁকি রয়ে গেছে এবং ভবিষ্যতে স্ট্রোকের সম্ভাবনাও রয়েছে। যদিও তিনি মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়েছেন, তবুও মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে মাঝে মাঝে বাইরে বেরিয়ে পরিচিত বা পথচলতি মানুষের কাছ থেকে সিগারেট চান। অনেকেই তাঁকে চিনে সাহায্য করেন, কিন্তু এতে তাঁর শারীরিক অবস্থার আরও ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, ধূমপানের প্রভাব শুধু হার্ট বা লিভারে নয়, সরাসরি মস্তিষ্কেও পড়ছে, যার ফলে ভারসাম্য ও স্মৃতিশক্তির সমস্যাও আরও বাড়ছে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...