Saturday, June 20, 2026

মোদি-শাহ-যোগী নয়, মেঘের আড়াল থেকে আসল লড়াই কমিশনের: বিজেপির ট্রাম্পকার্ড ফাঁস অভিষেকের

Date:

Share post:

“মোদি, শাহ, যোগীকে বিজেপির ট্রাম্প কার্ড ভাবলে ভুল করবেন, মেঘের আড়াল থেকে আসল লড়াইটা করছে নির্বাচন কমিশন“- বিজেপি (BJP) ট্রাম্পকার্ড ফাঁস করে পোস্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) বিজেপি আর নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন অভিষেক।

এবার আর ডেইলি প্যাসেঞ্জারি নয়, বাংলায় ভোটের আগে রীতিমতো ঘাঁটি গেড়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), যোগী আদিত্যনাথরা (Yogi Adityanath)। তবে, তাঁরা নয়, বিজেপির হয়ে বাংলায় আসল লড়াই করছেন নির্বাচন কমিশন। কমিশনকে বিজেপির ট্রাম্পকার্ড বলে কটাক্ষ করে অভিষেক লেখেন, “আপনি যদি মনে করেন, বাংলায় নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ বিজেপির আসল ট্রাম্প কার্ড, তা হলে ভুল ভাবছেন। বিজেপির হয়ে মেঘের আড়াল থেকে লড়াই করে চলা আসল ট্রাম্প কার্ড নির্বাচন কমিশন।“

নিজের প্রচারের ভিডিও ক্লিপিংস পোস্ট করে তৃণমূলের সেনাপতি লেখেন, “বিজেপি নির্দেশ দেয়, আর নির্বাচন কমিশন বাধ্য ছেলের মতো সেই নির্দেশ মেনে চলে।“ বাংলায় নির্বাচনের জন্যে স্বরাষ্ট্রমন্ত্রক ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। সেই ঘটনাকে কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “যাদের পহেলগাম, দিল্লি, মণিপুর বা নয়ডায় অনেক বেশি প্রয়োজন, তাদের বাংলায় মোতায়েন করা হয়েছে।“

অভিষেকের অভিযোগ, “তৃণমূলের ঘনিষ্ঠদের টার্গেট করা হচ্ছে। এমনকী আমার পরিবারকেও ছাড়ছে না।“ এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জ, “আপনারা যা খুশি করুন। যাকে খুশি টার্গেট করুন। কিন্তু মনে রাখবেন, বাংলায় আপনাদের মেয়াদ আর ১৯ দিন।“

অভিষেক লিখেছেন, “আজ যারা আমাদের কর্মীদের ঘরে ঢুকতে বাধা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, ফলপ্রকাশের পরে সেই গুজরাটি বাবুদের আর বাংলায় খুঁজে পাওয়া যাবে না।“ তিনি স্পষ্ট করেন, “এটা হুমকি নয়, চ্যালেঞ্জ।“

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...