Sunday, June 21, 2026

নির্লজ্জ “ডবল ইঞ্জিন” সরকার! মহিলার মাথা মুড়িয়ে স্বামীকে কাঁধে তুলে ঘোরানো হল বিজেপি রাজ্যে

Date:

Share post:

নিজেদের রাজ্যে ডাহা ফেল বিজেপির (BJP) “ডবল ইঞ্জিন” সরকার! বাংলায় ভোট প্রচারে বিজেপির মূল বিষয় নারী সুরক্ষা আর এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একাধিক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে প্রতিদিন। বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে নিকৃষ্ট মানের মানসিকতা পুষে রেখেছে সরকার! কিন্তু সেই সময়ে চুপ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী।

এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঝাবুয়া জেলায় স্বামীর অত্যাচারে নাজেহাল হয়ে নিজের মত বাঁচতে চেয়েছিলেন মহিলা। কিন্তু প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধের ‘শাস্তি’ পেতে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা)। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই মহিলার মাথা মুড়িয়ে তাঁকে তাঁর স্বামীকে কাঁধে বহন করতে বাধ্য করা হয়েছে। সেখানকার অবৈধ ভিল পঞ্চায়েত মহিলাকে এই শাস্তি দিয়েছে বলে জানা যায়।

ঝাবুয়া জেলার কাকানওয়ানি এলাকার বালাওয়াস গ্রামে একটি অবৈধ আদিবাসী পঞ্চায়েতের নির্দেশে মহিলাকে এই শাস্তি দেওয়া হয়। কার্যত জোর করে তাঁর মাথা মুড়িয়ে স্বামীকে কাঁধে চাপিয়ে পুরো গ্রাম হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে কয়েকজন তাঁকে লাঠি দিয়েও মারধর করেন বলেও অভিযোগ করা হয়। ঝাবুয়ার অতিরিক্ত পুলিশ সুপার পিএস মহাবিয়া এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই এই ঘটনা সম্পর্কে পুলিশ জানতে পারে। এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও ৬ জন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, স্থানীয়রা জানিয়েছেন বছর দশেক আগে ওই মহিলার বিয়ে হয়। এরপর তাঁর দু’টি সন্তানও হয়। কিন্তু মহিলাকে বহুদিন ধরেই নির্যাতন করছিলেন তাঁর স্বামী। সহ্যের সীমা পেরিয়ে গেলে ওই মহিলা অন্য গ্রামে গিয়ে তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন। এই ঘটনা জানার পরে ওই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় ওই অবৈধ পঞ্চায়েতের তরফ থেকে। উপায় না দেখে ওই টাকা দেওয়ার পরে মহিলাকে গ্রামে পাঠিয়ে দেন তিনি। কিন্তু তারপরেই ওই মহিলাকে গ্রামীণ পঞ্চায়েত এবং মাতব্বররা চরম শাস্তি দেওয়ার বিধান দেয়। এখানেই প্রশ্ন উঠছে বিজেপি কী এবার এই মহিলার স্বপক্ষে ন্যায়বিচার চাইবে নাকি মুখ লুকোবে? আরও একবার প্রমাণিত হল বিজেপির শাসনে আক্রান্ত নারী।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...