Friday, June 19, 2026

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

Date:

Share post:

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদকে যারা গোটা দেশের সামনে ছোট করেছে, এই রেখা পাত্র ছিলেন তাঁদের নেত্রী। এবার ভোটে তাঁকে উপযুক্ত জবাব দিতে হবে।”

সবং-এ পরে এদিন হিঙ্গলগঞ্জের নেবুখালি বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে জনসভা করেন অভিষেক। সেখান থেকেই সন্দেশখালিতে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ লিখে দেওয়ার ঘটনা মনে করান তিনি। তাঁর কথায়, সারা দেশের সামনে এই অঞ্চলকে ছোট করেছিলেন যাঁরা, তাঁদের নেত্রী ছিলেন এখানকার এবারের বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল (Abhishek Banerjee) সেনাপতি বলেন, “এখানে যাঁকে বিজেপি প্রার্থী করেছে, তাঁর ভূমিকা সন্দেশখালিতে কী ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদকে যারা গোটা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ করেছিল তার নেতৃত্বে যিনি ছিলেন তাঁর নাম রেখা পাত্র। আর সেই রেখা পাত্রই এখানকার প্রার্থী।” অভিষেকের কথায় এবার ভোটে রেখা পাত্রকে উপযুক্ত জবাব দিতে হবে। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিবাদের ভোট।

বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে নিশানা করে অভিষেক বলেন, “এখানকার প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূলকে এবার আরও বেশি ভোটে জেতাতে হবে। আপনাকে অনুরোধ করব অমিত বাবু, যদি সৎ সাহস থাকে চার তারিখ বারোটার পরে কলকাতায় থাকবেন। খেলা আপনারা শুরু করেছেন কাজ শেষ করবে তৃণমূল। আমি ৪ তারিখ আপনাদের মুখগুলো দেখতে চাই।”

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...