Thursday, June 18, 2026

শনিবারের ভোট প্রচারে ৪ জনসভা মমতার, বিকেলে পদযাত্রা হাওড়ায় 

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে শেষ সপ্তাহান্তে আজ একাধিক জনসভা ও রোড শো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর ও শিবপুরে তাঁর সভার কর্মসূচি রয়েছে। পাশাপাশি, হাওড়া শহরে একটি রোড শোতেও অংশ নেবেন। এদিন মুখ্যমন্ত্রীর প্রথম কর্মসূচি শুরু হবে দুপুর ১২ টায়। পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা। এখান থেকে চলে যাবেন বারুইপুরে এখানে পূর্ব ও পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা রয়েছে। এদিন ভাঙড় বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে ভোজেরহাট ফুটবল মাঠে দুপুর তারিখটা থেকে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

সোনারপুর দক্ষিণের তারকা প্রার্থী লাভলি মৈত্র সমর্থনে এদিন প্রচার করবেন মমতা। সোনারপুর স্পোটিং ইউনিয়ন ক্লাবের খেলার মাঠে উপস্থিত থাকবেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফিরদৌসী বেগমও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কর্মসূচি রয়েছে হাওড়া জেলায়। হাওড়া উত্তর ও হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী ও অরূপ রায়ের সমর্থনে শরৎ সদন মেইন রোড থেকে পিলখানা মোড় পর্যন্ত পদযাত্রা করবেন দলীয় নেত্রী। এই কর্মসূচি শুরু হবে বিকেল সাড়ে তিনটে নাগাদ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...