Friday, June 19, 2026

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

Date:

Share post:

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত হয়েছে শুক্রবার। তার জন্য বিরোধী দলগুলির যে ভূমিকা ছিল, তাতে গুরুত্বপূর্ণ ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বাংলায় নির্বাচন চলা সত্ত্বেও তৃণমূল সাংসদরা সংসদে গিয়ে ভোট দিয়েছেন ডিলিমিটেশন বিলের (Delimitation bill) বিরোধিতায়। আদতে ডিলিমিটেশন বিলে বিজেপির পরাজয় ও তাতে তৃণমূল সাংসদদের ভূমিকা যে কেন্দ্রে মোদি সরকারের পতনকেই ইঙ্গিত করে, উলুবেড়িয়া পূর্বের পাঁচলার নির্বাচনী জনসভা (election campaign) থেকে সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা থেকেই বিজেপির পতনের পথ প্রসারিত হওয়ার চ্যালেঞ্জ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবিধান সংশোধনের পথ ধরে মহিলা সংরক্ষণ সংশোধন বিলের (Women Reservation bill) আড়ালে যে আদতে ডিলিমিটেশন বিল পাস করতে চাইছিল কেন্দ্রের বিজেপি সরকার, পাঁচলা থেকে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করলেন, বিজেপি ন্যারেটিভ দিয়েছে। কী করেছিল জানেন? মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নয়। মহিলা বিলের নামে ৫৪৩ থেকে সিট থেকে বাড়িয়ে ৮৫০-এর মতো আসন করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল। বঙ্গভঙ্গ করতে চেয়েছিল।

বিজেপির সেই চক্রান্ত ভেস্তে দিতে বিরোধীরা যেভাবে জোট বদ্ধ হয়েছিল সেখানে বাংলার নির্বাচন থাকা সত্ত্বেও যোগদান করেন তৃণমূল সাংসদরা। বিজেপির পতনের সূচনায় তৃণমূলের যোগদান স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমার এখানে নির্বাচন থাকা সত্ত্বেও আমাকে ওরা ২০ জনকে পাঠাতে বলেছিল। আমি ২১ জনকে পাঠিয়েছিলাম। নির্বাচনের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে। তার কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি। মোদির পতন শুরু হয়েছে। এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হটাবো। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি। বাংলা জয় করে দিল্লি দখল করব, আপনাদের কবে থেকে বলছি। পতন শুরু হয়ে গিয়েছে তো?

আরও পড়ুন : জাতীয় স্বার্থে অটুট জোট: ডিলিমিটেশন বিল খারিজে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ রাহুল-অখিলেশের

শুক্রবার সংসদে বিজেপি ও এনডিএ সরকারের পরাজয়ে বাংলার এই ভূমিকাই দিল্লি জয়ে বাংলা থেকে পথ দেখানোর দাবি করেন তৃণমূল নেত্রী। বাংলা থেকে সেই ডাক দিয়ে মমতা এদিন দাবি তোলেন, কাল লোকসভায় পরাস্ত হয়েছে। এবার মাটিতে পরাস্ত হবে। বাংলা পথ দেখায়। এত অত্যাচার, এত অহংকার। আমরা যে লড়াই করছি, এবারের লড়াই বিজেপিকে ভারত থেকে তাড়ানোর যুদ্ধ শুরু হোক বাংলা থেকে। বাংলাকে জয় করে আমরা দিল্লি জয় করব। মহিলা বিল নয়। মিথ্যে কথা বলছে। ওটা ডিলিমিটেশন বিল (Delimitation bill) ঢুকিয়েছিল তার মধ্যে। আমরা মহিলাদের পক্ষে, কিন্তু দেশভাগ করার পক্ষে নই। যারা মিথ্যে কথা বলছেন। কুৎসা করছেন বিজেপির মুখগুলো চুপসে গিয়েছে।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...