Friday, June 19, 2026

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

Date:

Share post:

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির (টিএনএনএলইউ) উপাচার্য ভি নাগরাজের এই মন্তব্যকে কেন্দ্র করে দানা বাঁধল তীব্র বিতর্ক। উপাচার্যের এই বয়ান ঘিরেই শনিবার থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে পড়ুয়াদের বিক্ষোভ। ছাত্রীদের দাবি, উপাচার্য তাঁর মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে যৌন হেনস্থাকেই বৈধতা দিতে চাইছেন। অবিলম্বে তাঁকে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে বলে সরব হয়েছেন আন্দোলনকারীরা।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওই দিন ক্লাসের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য নাগরাজ ছাত্রীদের পোশাক বিধি নিয়ে সরব হন। সূত্রের খবর, বৈঠকে তিনি সাফ জানান যে, ছাত্রীদের শর্টস পোশাক শিক্ষকদের বিভ্রান্ত করে এবং এর ফলেই যৌন হেনস্থার মতো ঘটনা ঘটে। যদিও বিতর্কের মুখে উপাচার্যের সাফাই, তিনি পড়ুয়াদের ‘পিতার মতো’ আগলে রাখতেই এই পরামর্শ দিয়েছিলেন। তাঁর দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

তবে এই যুক্তিতে চিঁড়ে ভেজেনি। শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভিড় জমতে থাকে। উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে বহু ছাত্রী ‘শর্টস’ পরেই বিক্ষোভ মিছিলে সামিল হন। তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘পোশাক নয়, মানসিকতা বদলান’। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, একজন উপাচার্য পদের ব্যক্তিত্ব যখন যৌন হেনস্থার দায় পোশাকের ওপর চাপান, তখন তা অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করে।

উল্লেখ্য, এই প্রথম নয়, ২০১৬ সালেও বেঙ্গালুরুর ন্যাশনাল ল’ স্কুলেও শিক্ষকতা করার সময় পোশাক নিয়ে প্রায় একই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন নাগরাজ। তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতার পেশায় থাকা নাগরাজ ওড়িশার ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি এবং ধর্মশাস্ত্র ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বও সামলেছেন। স্বনামধন্য এই গবেষক ভ্যান্ডার বিল্ট বা ওয়ারউইকের মতো বিদেশি বিশ্ববিদ্যালয়ে কাজ করলেও তাঁর এই ‘রক্ষণশীল’ মানসিকতা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে দক্ষিণ ভারতের শিক্ষামহলে।

আরও পড়ুন – রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

_

_

_

_

_

_

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...