Friday, June 19, 2026

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

Date:

Share post:

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের পরিষেবার ঘাটতি রাখেনি। সেভাবেই ২০২৬ নির্বাচন (assembly election 2026) পরবর্তীতে তৃণমূল সরকার গঠিত হলে হাওড়া থেকে ভাঙড়ের শিল্পাঞ্চলে (industry) উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

হাওড়া শিল্পাঞ্চলে নতুন করে শিল্পের সম্ভাবনার কথা হাওড়ার পাঁচলার সভা থেকে তুলে ধরেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, আগামীদিনে হাওড়া জেলার শিল্পের উন্নয়ন আবার আমরা ফিরিয়ে দেব। তাই আমরা কাজ শুরু করেছি। আমার ১৫ বছর হয়নি এখনও। ছয় মাস আগে এসআইআরের (SIR) নাম করে নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন (ECI)।

একইভাবে বাংলার গর্বের লেদার কমপ্লেক্স (leather complex) নিয়েও প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের সভা থেকে তাঁর বার্তা, গরিব মানুষের জমির দখল করে না করে যে শিল্প সম্ভব সেটা আমরা করব। কিন্তু কিছু লোকের টাকা তোলার জন্য ওটা আমরা করব না।

আরও পড়ুন: হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

সেই সঙ্গে ভাঙড়ের লেদার কমপ্লেক্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, লেদার হাবে (leather hub) আরও ২ লক্ষ চাকরি হবে। সব প্রস্তুত হচ্ছে। আপনাদের এখানে অনেক শিল্প গড়ে উঠবে। আমাকে যেভাবে শওকত বলবে, বাহারুলকে নিয়ে, সেভাবেই কাজ করব আমি।

Related articles

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...