Tuesday, April 21, 2026

জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টে অনড় বিরোধীরা: নতুন নোটিশের প্রস্তুতি

Date:

Share post:

সংসদে সংবিধান সংশোধনের বিজেপির চক্রান্ত ব্যর্থ হওয়ার পরেও মহিলা সংরক্ষণ সংশোধিত বিল আবার নিয়ে আসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টে অনড় বিরোধী জোট। বরং সংসদে ডিলিমিটেশন বিল পাস করাতে বিজেপি জোটের ব্যর্থতার পরে আরও একবার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ইমপিচমেন্ট (impeachment) আনার তোড়জোড় নতুন করে শুরু করেছে বিরোধী জোট। নতুন করে ইমপিচমেন্টের প্রস্তাব লেখার জন্য পাঁচ জন সাংসদকে নির্বাচন করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য সংসদের দুই কক্ষে প্রস্তাব এনেছিল বিরোধী সাংসদরা। সেই প্রস্তাবে ১৯৩ জন বিরোধী সাংসদ স্বাক্ষর করেছিলেন। প্রস্তাবেই লোকসভার ১৩০ ও রাজ্যসভার ৬৩ জন সাংসদ স্বাক্ষর করা হলে, ভোটাভুটিতে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতো তা আন্দাজ করে প্রস্তাবই খারিজ করার পথে যায় মোদি সরকার। কার্যত এই পদ্ধতিতে প্রস্তাব খারিজ কতটা অনৈতিক ও বেআইনি, তা প্রমাণ করে দিয়েছেন বিরোধী সাংসদরা। কোনও প্রস্তাব সংসদের কোনও কক্ষে গৃহিত হলে তা নিয়ে আলোচনার আগে লোকসভা বা রাজ্যসভার প্রিসাইডিং অফিসার (presiding officer) তা বাতিল করে দিতে পারে না, স্পষ্ট জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ আইনজীবী অভিষেক মনু সাংভি।

বিজেপি যখন সংসদের চেহারা বদলাতে গোটা দেশে স্বৈরাচারী পথে ডিলিমিটেশন করার জন্য ডিলিমিটেশন কমিশন করতে বদ্ধ পরিকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে জাতির উদ্দেশ্যে ভাষণের নামে সেই অভিসন্ধির কথা জানাচ্ছেন। সেখানে মুখ্য নির্বাচন কমিশনারকেই সেই ডিলিমিটেশন কমিশনের (Delimitation Commission) মাথায় বসানোর পরিকল্পনা করা হচ্ছে। ফলে বিরোধীদের তরফে আবারও জোরালোভাবে জ্ঞানেশ কুমারকে (CEC Gyanesh Kumar) অপসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

তবে এবার যেভাবে ডিলিমিটেশন বিলকে সংসদে পাস হতে আটকেছে বিরোধী জোট, সেভাবেই জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব পেশের পথে এগোচ্ছে বিরোধী জোট। লোকসভার অন্তত ২০০ সাংসদ, রাজ্য়সভার ৮০ সাংসদের স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুদিনের মধ্যে সেই প্রস্তাব পেশের সম্ভাবনা রয়েছে। মূলত সাতটি অভিযোগ এনে তাঁর অপসারণ চাইছে বিরোধীরা। তার মধ্যে নিয়োগ দুর্নীতি, বিভেদ নীতি, নির্বাচনী জালিয়াতির তদন্তে বাধা, বিহারে এসআইআর প্রক্রিয়ায় ভুল পথ অনুসরণ থেকে সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগও রয়েছে। সব অভিযোগের তদন্তে যেখানে কমিটি তৈরি করে অপসারণ প্রস্তাব বিবেচনার করার কথা ছিল, সেখানে লোকসভার স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla) ও রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ নিজেরাই প্রমাণের অভাবের কারণ দেখিয়ে খারিজ করে দিয়েছিলেন। তার পাল্টা নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পথে বিরোধী সাংসদরা।

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...