Sunday, April 19, 2026

রণবীরের নয়া রেকর্ড, ভারতীয় ছবি হিসেবে তৃতীয় সর্বোচ্চ ব্যবসা ‘ধুরন্ধর ২’-র!

Date:

Share post:

বলিউডের সিংহাসনে এখন শুধুই ‘ধুরন্ধর’ (Dhurandhar) রাজ্যপাট। রণবীর সিংয়ের (Ranveer Singh) অভিনয় ক্ষমতার জোরে বড়পর্দায় ছবি রিলিজ করতে ভয় পাচ্ছেন অন্যান্য প্রযোজকরা। ১৯ মার্চ ‘ধুরন্ধর- দ্য রিভেঞ্জ’ (Dhurandhar The Revenge) মুক্তি পায়। একের পর এক রেকর্ড ভেঙে গড়ে এই ছবির মুকুটে এখন নয়া পালক। পুষ্পা ২-কে (Pushpa 2) টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ধুরন্ধর ২। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘দঙ্গল’ – এসব ছবিকে পিছনে ফেলে এসেছে বহুদিন আগেই, এবার লক্ষ্য ‘বাহুবলী ২’-র রেকর্ড ভাঙা।

‘ধুরন্ধর’ ছবির প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, সিক্যুয়েলও দৌড়বে। মুক্তির পঞ্চম সপ্তাহেও দেখা গেল ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। উচ্ছ্বসিত রণবীরের অনুরাগী থেকে বলিউডের অন্যান্য পরিচালক প্রযোজকরাও। এমনকি বিটাউনের উন্নতির স্বার্থে অক্ষয় অভিনীত ‘ভূত বাংলা’ মুক্তির দিনক্ষণও পিছিয়ে দিতে দুবার ভাবেননি প্রযোজক একতা কাপুর। যদিও এত কিছুর পরও প্রশ্ন, আদিত্য ধর পরিচালিত এই ছবি কি সত্যিই এবার ‘বাহুবলী ২’কে টেক্কা দিতে পারবে? ধুরন্ধর যে মাইলস্টোন গড়ছে এবং আগামীতেও সেটা চলবে তা নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই। বক্স অফিসের হিসেব বলছে ‘বাহুবলী দ্য কনক্লুশন’-র মোট প্রাপ্তি ১৮১০.৬০ কোটি। আর ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী মুক্তির ৩১ দিন পর্যন্ত ‘ধুরন্ধর ২’র বিশ্বব্যাপী আয় ১৭৪৯.০১ কোটি টাকা। অর্থাৎ প্রভাসকে ছুঁতে হলে রণবীরের প্রয়োজন আরও ৬০ কোটি। নতুন রেকর্ডের ব্যাপারে আশাবাদী বলিউড।

 

Related articles

সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

ভোটের আগে বাংলাতে ফের অতি সক্রিয় ইডি(ED)! রবিবার ভোর থেকেই দফায় দফায় কলকাতার একাধিক জায়গাতে হানা দেয় ইডি।...

আতশবাজি কারখানায় বিস্ফোরণ: তামিলনাড়ুতে মৃত অন্তত ১৬

তামিলনাড়ুতে (Tamil Nadu) আতশবাজি কারখানায় ফের বড় দুর্ঘটনা। রবিবার (Sunday) ভিরুধুনগর (Virudhunagar) জেলার কাট্টানারপট্টি (Kattanarapati) এলাকায় একটি আতশবাজি...

তৃণমূল সভানেত্রীকে নকল! রাস্তার ধারে ঝালমুড়ির দোকানে মোদি

নকল হইতে সাবধান! মাঝে মাঝেই এই ধরনের পরামর্শ শোনা যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের মুখে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

IPL: ইডেনে বৈভব ঝড় রুখে ছন্দে ফিরলেন বরুণ-নারিন

  বৈভবের মঞ্চে ছন্দে ফিরলেন বরুণ চক্রবর্তী। সপ্তম ম্যাচে অবশেষে ছন্দে ফিরলেন কেকেআরের স্পিন জুটি। I ইডেনে কেকেআরের বিরুদ্ধে...