Sunday, April 19, 2026

নির্মলার কার্ড বিলিতে বিধিভঙ্গ! FIR করানোর নির্দেশ তৃণমূল সভানেত্রীর, দূরদর্শনে ভাষণ নিয়ে মোদিকে তোপ

Date:

Share post:

নির্বাচনী প্রচারে সরগরম রবিবাসরীয় দুপুর। একের পর এক প্রচার সভা করছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারকেশ্বরের পরে দলীয় প্রার্থীর সমর্থনে কালনার সভা থেকেও বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বিভিন্ন বিষয়ে বিজেপি বিধিভঙ্গ করছে, আইন ভাঙছে বলে অভিযোগ করেন মমতা।

কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) ‘মাতৃশক্তি কার্ড’ বিলি করেছিলেন। সেই বিষয় নিয়ে রবিবার কালনার প্রার্থী দেবপ্রসাদ বাগের সমর্থনে বৈদ্যপুরের মীরহাট কোলোর মাঠের জনসভা থেকে সুর চড়ান মমতা (Mamata Banerjee)। বলেন, ‘‘এখানে এসে অর্থমন্ত্রী বেআইনি ভাবে কার্ড বিলি করে গিয়েছেন। আমি তাঁকে ধিক্কার জানাই। বলি এটা নির্বাচনের সময় কার্ড বিলি করা মানে বিধিভঙ্গ।’’ তার পরেই এলাকার মহিলাদের দিয়ে FIR করাতে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন দলনেত্রী।

মমতার অভিযোগ, ‘‘যাঁরা কার্ড নিয়েছেন তাঁরা জেনে রাখুন, এটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। এই সুযোগে আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। যে টুকু লক্ষ্মীর ভাণ্ডার পান সে টুকুও নিয়ে নেবে। লুটে নেবে। আগামী দিন ফর্মফিলাপ করতে বলবে।’’

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল চালু করার কেন্দ্রের ষড়যন্ত্র নিয়ে পরপর সভা থেকে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে এই নিয়ে দূরদর্শনে প্রধানমন্ত্রীর (Narendra Modi) ভাষণ দেওয়াকেও নিশানা করেন মমতা। কালনার সভা থেকে মোদিকে তোপ দেগে মমতার অভিযোগ, ‘‘দূরদর্শন সরকারের প্রচার কেন্দ্র। সেখান থেকে প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধেও তো কমপ্লেন হওয়া উচিত। দেখছি কাকে দিয়ে করানো যায়।’’

তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “দূরদর্শনকে মোদিদর্শন বানিয়ে দিয়েছে। গত পরশুদিন দেখেছেন? মোদিবাবু কিন্তু হেরে গেছেন লোকসভায়। পতন শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সরকার নিয়ে এত বড় ঔদ্ধত্য, অহংকার, লজ্জাও করে না। গতকাল দূরদর্শনকে মোদিদর্শন বানিয়ে রাজনৈতিক প্রচার করছেন। আমরা ধিক্কার জানাই। আমরা অভিযোগ করবো।’’

Related articles

সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

ভোটের আগে বাংলাতে ফের অতি সক্রিয় ইডি(ED)! রবিবার ভোর থেকেই দফায় দফায় কলকাতার একাধিক জায়গাতে হানা দেয় ইডি।...

আতশবাজি কারখানায় বিস্ফোরণ: তামিলনাড়ুতে মৃত অন্তত ১৬

তামিলনাড়ুতে (Tamil Nadu) আতশবাজি কারখানায় ফের বড় দুর্ঘটনা। রবিবার (Sunday) ভিরুধুনগর (Virudhunagar) জেলার কাট্টানারপট্টি (Kattanarapati) এলাকায় একটি আতশবাজি...

তৃণমূল সভানেত্রীকে নকল! রাস্তার ধারে ঝালমুড়ির দোকানে মোদি

নকল হইতে সাবধান! মাঝে মাঝেই এই ধরনের পরামর্শ শোনা যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের মুখে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

IPL: ইডেনে বৈভব ঝড় রুখে ছন্দে ফিরলেন বরুণ-নারিন

  বৈভবের মঞ্চে ছন্দে ফিরলেন বরুণ চক্রবর্তী। সপ্তম ম্যাচে অবশেষে ছন্দে ফিরলেন কেকেআরের স্পিন জুটি। I ইডেনে কেকেআরের বিরুদ্ধে...