নন্দীগ্রামে ২৫ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল জিতবে: অধিকারীদের তীব্র কটাক্ষ অভিষেকের

আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে সেখানে প্রার্থী বিজেপি-ত্যাগী পবিত্র কর। পবিত্রর মতো নন্দীগ্রামের বিজেপি কর্মী সমর্থকরাও বিজেপির সঙ্গ ছাড়তে চাইছেন। নন্দীগ্রামের নির্বাচনী জনসভা থেকে ২০০৭ সালে বাংলাকে পথ দেখানো নন্দীগ্রামের (Nandigram) কথা স্মরণ করিয়ে ২৫ হাজারের বেশি ভোটে -জয়ের চ্যালেঞ্জ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তার কারণ হিসাবে অভিষেকের স্পষ্ট দাবি, দিল্লির নেড়ি কুক্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল হয়ে মরা ভালো।
Sponsored

পাঁচ বছর ধরে নন্দীগ্রামে বিধায়ক থেকেও সেখানে উন্নয়ন না করে ধর্মের নাম করে দিন কাটিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার নিজের বিধানসভা আসন বাঁচাতে সেই শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী পায়ে হাত দিয়ে প্রণাম করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সেই তোষণকে কটাক্ষ করে অভিষেকের তোপ, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। এই বিজেপি যারা ধর্মের নামে রাজনীতি করে। বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙে। অন্যদিকে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা।
আদতে তৃণমূলের দেখিয়ে দেওয়া পথে এগোয় বিজেপি। সেই ট্র্য়াডিশন তারা নন্দীগ্রামেও ছাড়েনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেই যে সেই পথ দেখান, তা নিয়ে অভিষেকের (Abhishek Banerjee) কটাক্ষ, আমি সেবাশ্রয় (Sebaashray) ক্যাম্প শুরু করলাম। তখন উনি হেল্থ ক্যাম্প (health camp) শুরু করলেন। দেখাদেখি করে কি লাভ। তাহলে অরিজিনালের সঙ্গেই থাকুন। ডুপ্লিকেটের সঙ্গে থাকবেন কেন? যে করছে, পরিষেবা দিয়েছে তার সঙ্গেই থাকুন।
নন্দীগ্রামে পরিষেবা প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। তিনি সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচার থেকে সেই সেতু নির্বাচনের ফলাফল প্রকাশের ৫০ দিনের মধ্যে শিলান্যাসের আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন, জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) ক্ষমতা নেই আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা-বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেয়, এই নন্দীগ্রামে (Nandigram) মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে। এবং ২৫ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে।
তবে নন্দীগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে নির্বাচনে জিততে সতর্কতার বার্তা অভিষেকের মুখে। তিনি নির্দেশ দেন, নন্দীগ্রামে আগেও কর্মিসভা করে বলে গিয়েছি রাতের অন্ধকারে অনেক কিছু হয়। রাত পাহারা দিতে হবে। পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে। ভোটের আগের দিন অনেক কিছু বিতরণ করা হয়।
আরও পড়ুন : মাথা ঠাণ্ডা রাখুন! মোদির প্রতিশ্রুতির পাল্টা বকেয়া চেয়ে কটাক্ষ অভিষেকের
যেভাবে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থাকা সত্ত্বেও পরিষেবার প্রশ্ন অযোধ্যাতে হেরেছে, সেভাবেই এবার নন্দীগ্রাম থেকে শুভেন্দুর পরাজয় নিশ্চিত। সেই উদাহরণ টেনে অভিষেকের দাবি, যারা রামের নামে রাজনীতি করে, সেখানে রামমন্দির তৈরি হয়েছে সেই অযোধ্য়া (Ayodhya) বিজেপিকে হারিয়েছে। যতই করো রামের নাম-বিজেপি হারবে এবার নন্দীগ্রাম।
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
1h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
4h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
23h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
