Monday, April 20, 2026

মৃত্যুর পর পার ৭ সপ্তাহ, কবরস্থ করা যায়নি আয়োতোল্লা আলি খামেনেইয়ের দেহ

Date:

Share post:

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (ali al khamenei)। তারপর কেটে গিয়েছে ৭ সপ্তাহ। এখনও খামেনেইয়ের(ali al khamenei )দেহ সমাহিত(cremation) করা যায়নি। এমনই দাবি মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর।

চলতি যুদ্ধ পরিস্থিতিতে ইরানি প্রশাসন খামেনেইয়ের দেহ সমাহিত করতে ভয় পাচ্ছে। মৃত্যুর পর থেকেই খামেনেইয়ের দেহ কোনও অজ্ঞাত স্থানে রেখে দেওয়া হয়েছে। যানবাহন সমস্যাও খামেনেইয়ের এখনই শেষকৃত্যের অন্তরায় হয়ে উঠেছে। উত্তর-পূর্ব ইরানের মাশাদ শহরেই খামেনেইয়ের জন্মস্থান। সেখানেই তাঁর শেষকৃত্যের কথা ভেবে রেখেছে প্রশাসন। এখানেই রয়েছে পবিত্র ইমাম রেজা মাজার। এই মাজারের সামনেই খামেনেইকে সমাহিত করা হবে বলে খবর। প্রথমে ঠিক হয়েছিল ৪ মার্চ থেকে তিনদিনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। তবে যুদ্ধ বেধে যাওয়ায় সেখানে দেহ নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

রুহোল্লা খামেনেইয়ের(ali al khamenei )হাত ধরে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানে কায়েম হয় আয়োতোল্লা শাসন। ১৯৮৯ সালে মৃত্যু হয় রুহোল্লার। সেবার তাঁর শেষকৃত্যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভেঙে পড়েছিল তেহরান। ২৭ বছরের ব্যবধানে কী অদ্ভুত বৈপরীত্য। আয়োতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে এবার সব শুনশান।

Related articles

বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

বেলডাঙা (Beldanga Violence) অশান্তি কাণ্ডে নিম্ন আদালতকে অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলো NIA।...

১১০০ কোটি টাকার অবৈধ লেনদেন! সোনা পাপ্পু-জয় ঘনিষ্ঠ যোগ, দুই পুত্রসহ শান্তনুকে তলব ED-র

ধৃত বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে প্রায় ১১০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।...

IPL: দলের হারে চোখে জল বৈভবের, সান্তনা দিলেন কেকেআর ক্রিকেটার

প্রত্যাশা থাকলেও ইডেনে তা পুরোপুরি প্রমাণ করতে পারেননি বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। এমনকি কাছে গিয়েও জয় অধরাই থেকেছে রাজস্থান...

হরমুজে আক্রমণের তীব্রতা বাড়ার আশঙ্কা, সতর্ক করল নৌসেনা

ইরান- আমেরিকা যুদ্ধবিরতির (Iran America ceasefire) মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তারপর কি হরমুজে আক্রমণের ঝাঁঝ আরও বাড়তে চলেছে?...