মুর্শিদাবাদে আত্মহত্যার চেষ্টা CRPF জওয়ানের

ভোটের ডিউটি করতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় বাজারসৌ উচ্চমাধ্যমিক হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবিরে সিআরপিএফের ১৪২ নম্বর ব্যাটেলিয়নের এক হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সূত্রে খবর, ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। অসম থেকে ভোট করিয়ে এখানে এসেছেন তিনি। এদিন দুপুরে হঠাৎ সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেছেন তিনি। ওই গুলি তাঁর বাঁ দিকের কাঁধে লেগেছে।
Sponsored

দ্রুত ওই জওয়ানকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল তবুও জানার চেষ্টা চলছে কেন তিনি এমন ঘটনা ঘটালেন। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে দিঘায় ভোটের ডিউটিতে এসে সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছিল। ফেব্রুয়ারি ২০২৬-এ ওড়িশায় ১৯ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান ডিউটিতে থাকা অবস্থায় আত্মহত্যা করেন। এই ধরনের ঘটনাগুলোর কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত পারিবারিক সমস্যা বা কর্মক্ষেত্রে মানসিক চাপের কথা উঠে আসে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে খবর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
6h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
7h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago





