Saturday, June 20, 2026

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

Date:

Share post:

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর তৈরি একটি জলাধার ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের শাস্তির দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রের খবর, কেন্দা এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধানে সম্প্রতি ইসিএল-এর পক্ষ থেকে একটি বিশাল জলাধার নির্মাণ করা হয়েছিল। রবিবার বিকেল চারটে নাগাদ প্রথমবারের জন্য সেই জলাধারে জল ভরার কাজ শুরু হয়। নতুন এই জলাধার দেখতে সেখানে ভিড় করেছিলেন ভুঁইয়াপাড়ার বেশ কিছু বাসিন্দা। অভিযোগ, জল ভরার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ফেটে যায় জলাধারের একটি অংশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ে কংক্রিটের কাঠামো।

সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান প্রকাশ ভুঁইয়া (৩১) ও পবন ভুঁইয়া (২০) নামে দুই ব্যক্তি। গুরুতর জখম হয় দশ বছরের শিশু ভরত ভুঁইয়া। চিৎকার শুনে গ্রামবাসী ও ইসিএল কর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। প্রকাশ ও পবনকে উদ্ধার করে দ্রুত বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আহত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় শিল্পাঞ্চল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাধার নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। দুর্নীতির কারণেই অকালে দুটি প্রাণ গেল বলে দাবি তাঁদের। ক্ষোভে ফেটে পড়ে ভুঁইয়া সমাজের মানুষজন মৃতদেহ আটকে রেখে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ অনড় ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মাণকাজে কোনও ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।

আরও পড়ুন- কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

_

_

_

_

_

_

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...